সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব আহমেদকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক বছরের জন্য তাঁরা মনোনীত হন। নয় সদস্যের কার্যনির্বাহী পরিষদে মনোনীতরা হলেন—হাসান নিটল (সহসভাপতি), সোলায়মান তুষার (যুগ্ম সম্পাদক), দিলশাদ হোসেইন (অর্থ সম্পাদক) ও তারিকুল ইসলাম (দপ্তর সম্পাদক)। কমিটির তিনজন নির্বাহী সদস্য হলেন মহিউদ্দীন, আবদুল আলীম ও আসাদুজ্জামান। সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক দুই সভাপতি আবুল কালাম আজাদ ও বোরহানুল হক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।