সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নয় সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফরহাদ উদ্দীন সভাপতি ও মানবজমিন-এর ফররুখ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল টিএসসিতে সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নতুন কমিটি ঘোষণা করেন। নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি পদে দ্য ইনডিপেনডেন্ট-এর আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বণিক বার্তার সাইফ সুজন, অর্থ সম্পাদক পদে ঢাকা ট্রিবিউন-এর আরিফ আহমেদ, দপ্তর সম্পাদক পদে যুগান্তর-এর মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে করতোয়া পত্রিকার মোতাছিম বিল্লাহ, বৈশাখী টেলিভিশনের মুহাম্মদ ইব্রাহিম ও আলোকিত বাংলাদেশ-এর ইরফান এইচ সায়েম।