সাংবাদিক সমিতির প্রতিবাদ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত রোববার সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কলম বিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন শেষে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি মো. শরীফুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি হেদায়েত উল্লাহ খন্দকার, সমিতির কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সমকাল প্রতিনিধি মাসুদ ফরহান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।