সাংবাদিক সাদেক খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক খান
সাদেক খান

সাংবাদিক সাদেক খান মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সোমবার সকালে বারিধারায় নিজ বাসায় মারা যান তিনি।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সাদেক খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সাদেক খান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সকাল ১১টায় নিজ বাসায় তিনি মারা যান।
কামরুল ইসলাম বলেন, কাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সাদেক খানের নামাজে জানাজা হবে। কালই জোহরের নামাজের পর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক সাদেক খানের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।