সাংবাদিক সিদ্দিকুর জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পেলেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

আজ মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন। পরে বিকেলে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন বলে জানান তাঁর ছোট ভাই সাংবাদিক মশিউর রহমান।

প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আইসিটি আইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় গত বৃহস্পতিবার সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ।