সাংবাদিক সিদ্দিকুর জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পেলেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান শুনানি শেষে সিদ্দিকুর রহমানকে জামিনে মুক্তির আদেশ দেন। সিদ্দিকুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মুবিনুল ইসলাম। পরে বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সিদ্দিকুর রহমান ছাড়া পান বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই সাংবাদিক মশিউর রহমান।
প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আইসিটি আইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় গত বৃহস্পতিবার সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।