সাংবাদিক সিদ্দিকুরের মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গ্রেপ্তার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের মুক্তি দাবি করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল রোববার পৃথক বিজ্ঞপ্তি ও বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খানের সই করা আসকের বিজ্ঞপ্তিতে সিদ্দিকুর রহমানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাসনাত করীম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যৌথ বিবৃতিতে সিদ্দিকুর রহমানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করেন।