সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুদ্দীন হোসেন
সিরাজুদ্দীন হোসেন

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতার প্রাক্কালে ১৯৭১ সালের এই দিনে ঘৃণ্য পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আল বদর ও রাজাকার বাহিনীর বর্বররা তাঁকে তাঁর চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়; এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীল নকশার প্রথম শিকার হন সিরাজুদ্দীন হোসেন।
সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ১৯৭১ সালে অবরুদ্ধ এই দেশে তিনি সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সে সময় তাঁর লেখা ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায়’ ধরনের উপসম্পাদকীয় এবং ‘এতদিনে’ শিরোনামে সম্পাদকীয় মুক্তিযুদ্ধের সপক্ষে তাঁর দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়।
সিরাজুদ্দীন হোসেনের মৃত্যুবার্ষিকীতে আজ মোহাম্মদপুরের বাড়িতে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও পারিবারিকভাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের গ্রামের বাড়ি মাগুরার শালিখা থানার শরুশুনা গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।