সাংবাদিক সুপ্রিয় রক্ষিত আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিয় রক্ষিত
সুপ্রিয় রক্ষিত

জ্যেষ্ঠ সাংবাদিক ও ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক সুপ্রিয় রক্ষিত (৫৫) আর নেই। তিনি আজ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

সুপ্রিয় রক্ষিত দীর্ঘদিন ধরে হূদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের মাধ্যমে সুপ্রিয় রক্ষিত তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দৈনিক প্রথম আলো ও দৈনিক ভোরের কাগজে কাজ করেন।