সাংবাদিক সুলেরী জামানের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক আমাদের সময়-এর জ্যেষ্ঠ সহসম্পাদক সুলেরী জামান গত বুধবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সুলেরী জামান কয়েক মাস ধরে টাইফয়েডে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। প্রতিষ্ঠাকাল থেকেই তিনি দৈনিক আমাদের সময়-এর সঙ্গে যুক্ত ছিলেন।সুলেরী জামানের দুই দফা জানাজা শেষে গতকাল সকাল ১০টায় আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। আগামীকাল শনিবার বাদ আসর চামেলীবাগ মসজিদে তাঁর কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সুলেরীর স্ত্রী রাফিয়া আরজু অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কর্মরত। বিজ্ঞপ্তি।