সাংবাদিক হতাহতের ঘটনায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক হতাহতের ঘটনায় চাঁদপুরে কর্মরত সাংবাদিকেরা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরে মৌন মিছিল ও সমাবেশ করেছেন।চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী শাহাদাত।এ সময় প্রেসক্লাবের সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, অধ্যাপক জালাল চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন, আলম পলাশ, রহিম বাদশাসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নিখিল ভদ্র ও নিহত সাংবাদিক দীনেশ দাস স্মরণে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এই মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।