সাংবাদিক হত্যা, নির্যাতন প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক হত্যা, হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আলাউদ্দিন চৌধুরী, আবুল হোসেন, আসাদুল্লাহ বাদল, হাসান সোহেল, মাসুদ রানা, রেজাউল বারী, আবদুর রশিদ প্রমুখ।