সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে আরডব্লিউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরডব্লিউবি)। গত সোমবার সংগঠনের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।গত ১৫ মে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আঞ্চলিক দৈনিক গ্রামের কাগজ -এর প্রতিবেদক জামাল উদ্দিন (৩২)।বিবৃতিতে বলা হয়, স্থানীয় মাদক চোরাচালান চক্র নিয়ে প্রতিবেদন করায় জামাল উদ্দিনকে হত্যা করা হতে পারে।