সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে সংঘটিত সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। গত শুক্রবার বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সভায় বলা হয়, সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত ১৬ জন সাংবাদিককে হত্যার কথা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বলা হয়, এ যাবৎ একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি। সভায় বিভিন্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় আগামী ২৬ ফেব্রুয়ারি বিএফইউজের নির্বাচন ও ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অবিলম্বে সব সংবাদপত্রে বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।