সাংবাদিক হাউজিং সোসাইটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নগরের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি নুরুল আমিন। এতে বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান সোসাইটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালক যীশু রায়, দিদারুল আলম, সমবায় সমিতির পর্যবেক্ষক শামসুদ্দিন ভূঁইয়া, নুর উদ্দিন আহমদ প্রমুখ।