সাংবাদিক হাকিম হত্যার নিন্দা ইউনেসকোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাংবাদিক আবদুল হাকিম হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক ইরিনা বোকোভা। গতকাল মঙ্গলবার ইউনেসকোর নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে ইউনেসকো মহাপরিচালক বলেন, ‘আমি আবদুল হাকিম শিমুল হত্যার নিন্দা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে, সরকার সাংবাদিক হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতে সফল হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সহিংসতা নিরুৎসাহিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দৈনিক সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন তিনি মারা যান।