সাংবাদিক হাবিবুর রহমান মিলন গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদ্রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
হাবিবুর রহমান মিলন ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে তাঁর জামাতা আকাশ মাহমুদ জানিয়েছেন। হাবিবুর রহমান মিলন বর্তমানে দৈনিক ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান।