সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।সকালে জন্মভূমি ভবনে স্থাপিত হুমায়ুন কবিরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্ব্বালন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা নিয়ে বসুপাড়ায় অবস্থিত তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।২০০৪ সালের ২৭ জুন নিজ পত্রিকার কার্যালয়ের সামনে আততায়ীর ছোড়া বোমায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির নিহত হন। ওই ঘটনায় তাঁর বড় ছেলে আসিফ কবিরও আহত হন। আদালত থেকে হত্যা মামলার সব আসামি খালাস পান। তবে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাটি দুই বছর ধরে অধিকতর তদন্তাধীন।