প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার একটি দৈনিকের শ্রীউলা ইউনিয়ন প্রতিনিধি মোহসিন হোসেনকে হয়রানির উদ্দেশে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার এবং আরেকজন সাংবাদিককে এ ধরনের মামলায় আসামি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
গতকাল শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় সাংবাদিকেরা এ উদ্বেগ জানান। সভায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের জোর দাবি জানানো হয়। পাশাপাশি এ ধারার অপব্যবহারের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ, আব্দুল বারী, মমতাজ আহমেদ, রামকৃষ্ণ চক্রবর্তী, আবু সাঈদ, হাবিবুর রহমান, মোজাফফ রহমান, আবুল কাসেম প্রমুখ।