প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে পেটানোর মামলার আসামি জাহিদকে গতকাল রোববার সন্ধ্যায় টিএসসি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শাহবাগ থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মমর্তা রেজাউল করিম জানান, জাহিদ (২৪) ওই মামলার ২ নম্বর আসামি। তাঁকে টিএসসি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামি সোহেলকেও পুলিশ খুঁজছে । গ্রেপ্তার হওয়া জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।