সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের এক নেতা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে জেলা শহরের মিশন মোড় চত্বরে সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতিবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান মুঠোফোনে দৈনিক সংবাদ ও ইটিভির লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়কে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ২৫ এপ্রিল সকালে অনুষ্ঠিত একটি কর্মসূচির সংবাদ প্রকাশ না করায় গত রোববার রাতে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গোকুল সোমবার থানায় সাধারণ ডায়েরি করেন।
সারওয়ার হায়াত খান বলেন, ভুলক্রমে একজনের পরিবর্তে অন্যজনকে ফোন করায় এ সমস্যা হয়েছে।