সাংবাদিককে মারার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশ করে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়ালিদ সিকদারকে মারার হুমকি দেওয়ার ঘটনায় সাংবাদিকেরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নবীনগর, সরাইল, বাঞ্ছারামপুর ও কসবা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলায় কর্মরত সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকেরা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। স্থানীয় প্রেসক্লাবগুলোতে এ নিয়ে প্রতিবাদ সভা হয়। এর আগে বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকেরা প্রতিবাদ সভা করেন।সাংবাদিকেরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ যে কারও বিরুদ্ধেই যেতে পারে। এ জন্য নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো যেতে পারে। সভা, মানববন্ধন বা মিছিলও হতে পারে। কিন্তু দায়িত্বশীল একজন সাংসদ নিজে হুমকি দেবেন এবং সাংবাদিককে মারতে লোকজন পাঠিয়ে তাঁর বাসা ও বিভিন্ন স্থানে তল্লাশি করবেন, তা মেনে নেওয়া যায় না।সাংবাদিকেরা আরও বলেন, পিটুনির হুমকি দিয়ে সাংসদ ও তাঁর লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সরকারের নীতিনির্ধারকদের উচিত হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, নইলে বস্তুনিষ্ঠ, স্বাধীন সাংবাদিকতার চর্চা বাধাগ্রস্ত হবে।‘সাংসদের আপত্তিতে অতিথি করায়...’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ লুর‌্যাফুল হাই ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়ালিদকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন। সাংসদ তাঁকে দেখে নেওয়ারও হুমকি দেন। ওই সংবাদের প্রতিক্রিয়ায় পরদিন বুধবার ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হকের সভাপতিত্বে সমাবেশ থেকে সাংবাদিক ওয়ালিদকে মারার হুমকি দেওয়া হয়। সমাবেশ শেষে ‘জেএমবি’ আরাফাতের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ওয়ালিদের বাসাসহ শহরের বিভিন্ন স্থানে তাঁকে মারার জন্য তল্লাশি করেন। এ বিষয়টিকে সাংবাদিকেরা উদ্বেগজনক ও গোটা সাংবাদিক সমাজের জন্য হুমকি বলে দাবি করেন।এ ঘটনার পর বুধবার রাতেই ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকেরা প্রেসক্লাব সভাপতি মো. আরজুর সভাপতিত্বে জরুরি সভা করে তীব্র নিন্দা জানান। বৈঠকে ছিলেন খ আ ম রশিদুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রেজা, মঞ্জুরুল আলম, আব্দুন নূর, সাদেকুর রহমান, পীযূষ কান্তি আচার্য, আল-আমিন, দীপক চৌধুরী, বাহারুল ইসলাম মোল্লা, রিয়াজ উদ্দিন, জাবেদ রহিম, সৈয়দ মো. আকরাম, মফিজুর রহমান, আশিকুল ইসলাম, শিহাব উদ্দিন, মুখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, বিশ্বজির‌্যা পাল, উজ্জ্বল চক্রবর্তী, মোশারফ হোসেন প্রমুখ।আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে গতকালের প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, নাসির উদ্দিন, জুটন বণিক, কাজী হান্নান খাদেম, কাজী মফিকুল ইসলাম, ফজলে রাব্বি প্রমুখ। একই দাবিতে আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে বিকেলে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে প্রতিবাদ সভা হয়।নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কান্তি ভট্টাচার্য, মাহবুবুল আলম, রফিকুল ইসলাম, সঞ্জয় সাহা, জালাল উদ্দিন, আসাদুজ্জামান, শ্যামা প্রসাদ চক্রবর্তী, খানজাহান চৌধুরী প্রমুখ। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জুলকার নাঈম, এস কে ইউসুফ, মাহবুব খান, জহিরুল ইসলাম, শফিকুর রহমান, তৌফিক আহম্মেদ প্রমুখ। বাঞ্ছারামপুর প্রেসক্লাব সভাপতি এন এ আওয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন আহমেদ সুবির, আমজাদ হোসেন, আশেক এমরান প্রমুখ। কসবা প্রেসক্লাবের সদস্যরা সাংবাদিক ওয়ালিদের জানমালের নিরাপত্তা দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহসভাপতি আবদুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. শাহ আলম, অলিউল্লাহ সরকার অতুল ও মো. মিজানুর রহমান। সাংবাদিক ওয়ালিদকে মারার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে কিশোরগঞ্জের সাংবাদিকেরা বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান, সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা, সুবীর বসাক, এ টি এম নিজাম, এ কে নাছিম খান, আলম সারোয়ার, নূর মোহাম্মদ, মনিরুজ্জামান সোহেল, সাইফুল মালেক চৌধুরী। এ ছাড়া কিশোরগঞ্জের সুশীল সমাজের নেতৃস্থানীয়রাও এ ঘটনায় নিন্দা জানিয়ে কিশোরগঞ্জ প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে টেলিফোন করেছেন। (সংবাদ তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নবীনগর, সরাইল, বাঞ্ছারামপুর ও কসবা প্রতিনিধি)