সাংবাদিককে লাঞ্ছিত করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও এক সাংবাদিককে লাঞ্ছিত করল ছাত্রলীগের এক উচ্ছৃঙ্খল কর্মী।
গতকাল চূড়ান্ত পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি ও দাপ্তরিক কক্ষে তালা ঝুলিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন শিক্ষার্থীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি শাকিরুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী পার্থ প্রতীম দাশগুপ্ত।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, অপরাধীকে শনাক্ত করে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আহসানুল করিম বলেন, এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তবে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পার্থ প্রতীম যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তা খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।