সাংবাদিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ভোরের ডাক পত্রিকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরিদুল রহমানকে (৪৮) গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বানেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ফরিদুলের বাড়ি রাজাহার ইউনিয়নের কাকসা গ্রামে। রাতে তিনি উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। বানেশ্বর বাজারের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতি রোধ করে ফরিদুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ফরিদুলের ভাই ফজলুর রহমান মিয়া ২২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।