সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে বাউফলে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনকে মুঠোফোনে হত্যার হুমকি ও সারা দেশে সাংবাদিক হত্যা এবং সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাউফলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে উপজেলা পরিষদের গেটের সামনে মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঞ্চৃতিস্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম।