সাংবাদিককে হুমকি শামীম ওসমানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এবার অনলাইন সংবাদমাধ্যম দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক বাহরাম খানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাহরাম খান জানান, তিনি গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জে সাত খুনসংক্রান্ত একটি প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানার জন্য শামীম ওসমানকে ফোন করেন। তিনি অভিযোগ করেন, টেলিফোন কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে শামীম ওসমান বলেন, ‘সমস্যা নাই৷ তোমাকে আমি দেখে নেব। তোমার যা খুশি লিখে দাও, যা ইচ্ছা তাই লিখো। তোমার সঙ্গে আদালতে দেখা হবে। প্রয়োজনে ৫০ লাখ টাকা খরচ হলেও তোমাকে আমি দেখে নেব।’
বাহরামের অভিযোগ, এ ঘটনায় তিনি মতিঝিল থানায় জিডি করতে চাইলেও ওসি তা নেননি। অভিযোগটি তিনি ওসির কাছে রেখে আসেন।