প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
১৭ এপ্রিল এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে নতুন তারিখ নির্ধারিত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিজ্ঞপ্তি