সাংবাদিকতা অ্যালামনাইয়ের সাধারণ সভা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগামী শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত হবে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান, অ্যাসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি