সাংবাদিকতা কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এম এ মান্নান জানিয়েছেন, সারা দেশে হাজার হাজার গণমাধ্যমকর্মী আছেন। তাঁদের অনেকেই এ বিষয়ে লেখাপড়া করতে চান, কিন্তু সুযোগের অভাবে করতে পারেন না। তাই জার্নালিজম ও মিডিয়া স্টাডিজের ওপর অনলাইন প্রোগ্রাম চালু করা হবে। এখন এর পাঠ্যসূচি তৈরির প্রস্তুতি চলছে। শিগগিরই কোর্স চালু করা হবে। উপাচার্য গতকাল বুধবার গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।