বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সংবাদপত্রের নিবন্ধন আছে, সাংবাদিকদের নিবন্ধন নেই। যারা প্রেস লিখে মাইক্রোবাসে ইয়াবা বহন করে, তারা সাংবাদিক না। আগামী দিনে সনদ দিয়েই সাংবাদিকতা পেশাকে এগিয়ে নেওয়া হবে।
গতকাল বুধবার কুমিল্লার তিনটি স্থানীয় দৈনিক পত্রিকা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন আহমেদ অভিন্ন ওই বক্তব্য দেন।
এ সময় বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর ও ইউএনও মতিউর রহমান।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান গতকাল বেলা ১১টায় আমাদের কুমিল্লা, বেলা একটায় রূপসী বাংলা এবং বিকেল চারটায় কুমিল্লার কাগজ পত্রিকা কার্যালয়ে গিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় কুমিল্লা প্রেসক্লাব, প্রফেশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।