সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের প্রীতি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউ-এমসিজেএএ) বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চার শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সভা ও প্রীতি সম্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র ও বর্তমান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ সময় সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা আড্ডা আর বিশ্ববিদ্যালয়-জীবনের স্মৃতিচারণা করে দিনটি কাটিয়ে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব। তিনি বলেন, সংবাদপত্র দেশের মানুষ ও সরকারের মধ্যে সংযোগ তৈরি করে।