সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের মিলনমেলা ২১ জানুয়ারি
আগামী ২১ জানুয়ারি শনিবার সাভারের ডেইরি ফার্ম পিকনিক স্পটে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। মিলনমেলায় অংশ নিতে ইচ্ছুকদের আগামী ১৮ জানুয়ারির মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
আজ রোববার ডিইউএমসিজেএএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মিলনমেলার দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন বিভাগের সাবেক শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিইউএমসিজেএএ-এর প্রধান পৃষ্ঠপোষক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে মিলনমেলায় উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে অংশ নিতে চাইলে ডিইউএমসিজেএএ’র সদস্যদের ৫০০ টাকা, যুগলদের এক হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের ৩০০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। তিন বছরের বেশি বয়সী সন্তান এবং সহকারী বা গাড়ি চালককে নিতে চাইলে ৩০০ টাকা করে দিতে হবে। যারা নিবন্ধন করতে চান তারা ০১৭১২১৬৩৪৩৪, ০১৭১২০৫৯৭৮৭, ০১৫৫২৩৬৫৫৪২, ০১৭১৮০৮৬৯৮৫, ০১৭১১১৬৫০০৮, ০১৫২০০৯০৫৮৩ এবং ০১৭৮৩৩৫৪৭৪৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন কলা ভবনের নিচ তলায় বিভাগের কার্যালয়ে নাম নিবন্ধন করা যাবে।