সাংবাদিকতা বিভাগ স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগ স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল এবং শ্রেণীকক্ষ বরাদ্দসহ চার দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন) বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে সঞ্চারকলিপি দিয়েছেন। গতকাল শনিবার বেলা একটার দিকে শিক্ষার্থীরা এ সঞ্চারকলিপি পেশ করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া এবং সেমিনার লাইব্রেরি, মিডিয়া ও কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা। এসব দাবিতে গতকাল দুপুরে বিভাগ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষে চালু হওয়ার পর থেকেই তাঁদের অনিচ্ছা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগটিকে নতুন কলা ভবন থেকে পুরাতন কলা ভবনে স্থানান্তরের চেষ্টা করছে। এর বিরুদ্ধে গত বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীরা আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন উপাচার্য আনোয়ার হোসেন বিভাগ স্থানান্তর করা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এ বছর আবারও বিভাগ স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।
বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আশা করছি, কর্তৃপক্ষ দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।’