সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু আলম মো. শহীদ খান ও মফিজুর রহমান।
আবু আলম মো. শহীদ খান ও মফিজুর রহমান।

সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খানকে সভাপতি ও অধ্যাপক মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার ২০১৬-১৮ কার্যবছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন এই নির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে সংগঠনের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে কাজী রওনক হোসেন, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন ও কামাল উদ্দিন জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাবরিনা সুলতানা চৌধুরী, মীর মাসরুরুজ্জামান রনি, গিয়াস উদ্দিন আহমেদ, সঞ্জীব চ্যাটার্জি ও আহমেদ পিপুল মনোনীত হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন জুনায়েদ আহমদ, সুজন মাহমুদ ও জেসমিন জাহান। এছাড়া মাহমুদ সালাহ্উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, তারিকুল ইসলাম খান কোষাধ্যক্ষ, শেখ জীনাত শারমিন প্রকাশনা সম্পাদক, আসাদুজ্জামান কাজল দপ্তর সম্পাদক, শারমিন ইফফাত শামস্ সাংস্কৃতিক সম্পাদক ও আনোয়ারুল আজীম যোগাযোগ সম্পাদক মনোনীত হয়েছেন।
এ ছাড়া অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্যরা হলেন, গোলাম রহমান, শেখ আবদুস সালাম, মো. আলমগীর হোসেন, এম খায়রুল কবীর, স্বপন কুমার দাস, শাহিদা আলম, নার্গিস বেগম মিনি, একেএম রহমত আলী হাওলাদার, শাহেদ চৌধুরী, শওকত আহমেদ ফরিদি, অলিউর রহমান, বিপ্লব বড়ুয়া, মাহমুদ মেনন খান, হাসান উল্লা খান, কেএম সাখাওয়াত, শরিফউদ্দিন লিমন, লোপা হোসাইন, শরিফুল ইসলাম হাসান, তৌহিদুল হাসান ও সাহস মোস্তাফিজ।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি আলমগীর হোসেন সভার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি সংগঠনটির একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পেশাগত উৎকর্ষ সাধনে সংগঠনটির আরও গুরুত্বপূর্ণ ভূমিকার আশা প্রকাশ করেন তিনি।
অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক আহমেদ পিপুল অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাখাওয়াত আলী খান, প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বক্তব্য দেন।