সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উ ৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উ ৎ সাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উ ৎ সব গতকাল রোববার শেষ হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি যৌথভাবে দুই দিনব্যাপী এই উ ৎ সবের আয়োজন করে।জানা গেছে, গতকাল বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০ বছর পূর্তি উ ৎ সবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের সভাপতি (চেয়ারম্যান) মশিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহম্মদ মিজানউদ্দিন। এর আগে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতা: সীমাবদ্ধতা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজুর রহমান ও এস এম মহিউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলেনা ফেরদৌসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন ও অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ।