প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে সাংবাদিকদের মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে। ফোরামের নির্বাহী পরিচালক খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, হোসেন রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন।