সাংবাদিকতায় পেশাদারির চর্চার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিএম মূসা ও গিয়াস কামাল চৌধুরী দল-মতের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করতেন। তাঁরা সাংবাদিকতায় যে পেশাদারির চর্চা শুরু করেছিলেন তা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হতে পারে।
গতকাল মঙ্গলবার ফেনী সাংবাদিক ফোরামের আয়োজনে বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসা ও গিয়াস কামাল চৌধুরী স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিশিষ্টজনেরা৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গিয়াস কামাল চৌধুরী ও এবিএম মূসা বড় সাংবাদিক হওয়ার পাশাপাশি বড় হৃদয়ের মানুষ ছিলেন। তাঁদের সম্মান জানানোর মধ্য দিয়ে দেশ ও সমাজে বড় মানুষ গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, এবিএম মূসা ও গিয়াস কামাল চৌধুরী জাতীয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু তাঁদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে।
আয়োজক সংগঠন ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি মীর আহাম্মদ মীরুর সভাপতিত্বে স্মরণসভায় দেশবাংলা পত্রিকার সম্পাদক ও রাজনীতিক ফেরদৌস আহমেদ কোরেশি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার, ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, এবিএম মূসার মেয়ে শারমিন মূসা, গিয়াস কামাল চৌধুরীর ছেলে ঢাকা িবশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রফিক উম-মুনীর চৌধুরী বক্তব্য দেন৷