সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা নির্ধারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মীর মোস্তাক আহমদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রচলিত আইনে বা নীতিমালায় সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা নির্ধারণের কোনো মানদণ্ড নেই। তবে অনেক সাংবাদিক রয়েছেন, যাঁরা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত ও পেশার প্রতি দায়বদ্ধ। বাংলাদেশ প্রেস কাউন্সিলর আইন ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।