সাংবাদিকতায় পুরস্কার পেলেন পটুয়াখালীর তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকার ‘সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে সাংবাদিকতায় পুরস্কার পেলেন পটুয়াখালীর তিনজন সাংবাদিক। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এই প্রতিযোগিতার আয়োজন করে। গত দুই বছরে পত্রিকায় প্রকাশিত লেখায় উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার আদায়ে বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়। শুক্রবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন সাংবাদিকের হাতে সম্মাননাপত্র ও চেক তুলে দেন।পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাস (প্রকাশিত সংবাদ সংখ্যা ১৫৫), যুগান্তর প্রতিনিধি মো. জাফর খান (সংবাদ সংখ্যা ৭৮) ও সমকাল প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন (সংবাদ সংখ্যা ৬৩)।অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, উপকূলীয় এলাকার তৃণমূল পর্যায়ে সমস্যা ও সম্ভাবনা বিষয়ে লেখালেখি পত্রপত্রিকায় বেশি করে প্রকাশিত হলে ওই সমস্যাগুলো সমাধানে সরকার উদ্যোগী হবে।