সাংবাদিকদের একাংশের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশের সহায়তায় গত রোববার প্রেসক্লাবে ও সাংবাদিকদের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। কিন্তু এ হামলাকে পতাকা মিছিল বলে মন্তব্য করেছেন ডিএমপির কমিশনার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। সমাবেশে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ারও দাবি জানান বক্তারা।
বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।