সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতারা বৃহত্তর ঐক্য গড়ে তুলে পেশার মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে তাঁরা সাংবাদিকদের বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানান। এর পাশাপাশি যেসব পত্রিকায় এখনো অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হয়নি, সেসব পত্রিকায় অবিলম্বে তা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে গ্রহণযোগ্য অনলাইন ও সম্প্রচার নীতিমালা ঘোষণা, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার করা। একই সঙ্গে সাংবাদিক নেতারা ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও জঙ্গি তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি এলাহী নেওয়াজ খান ও আতিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও খায়রুল আলম বকুল। বিজ্ঞপ্তি।