সাংবাদিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) প্রধান অ্যালিসন বেথেল ম্যাকেঞ্জি।গতকাল রোববার তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠকের সময় ম্যাকেঞ্জি এই আহ্বান জানান। বৈঠকে ম্যাকেঞ্জি মানহানিসংক্রান্ত বর্তমান আইন সংশোধন বা বিলুপ্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে আইপিআইয়ের নির্বাহী বোর্ডের সদস্য ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন। ইউএনবি।