সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর যশোরের অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম, একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সারা দেশে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান, সাধারণ সম্পাদক সাকিরুল কবির প্রমুখ।