সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা নিন্দা জানিয়েছেন। তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।গতকাল সোমবার আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা সংস্থা, ক্রীড়া সংস্থা, হিন্দু মহাজোট, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা ওই নিন্দা জানান। গত রোববার দৈনিকসরেজমিন -এর মানিকগঞ্জের ব্যুরোপ্রধান আনিছুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা পাঁচ সাংবাদিককে আহত করে।