সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭১ টেলিভিশনসহ বিভিন্ন সম্প্রচার ও মুদ্রণ মাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মৌলভীবাজার প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, রাধাপদ দেব, সৈয়দ মহসীন পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, ‘গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা তথ্যের অবাধ প্রবাহের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।