সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও সাগর-রুনির খুনিসহ এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও সম্প্রচার মাধ্যমের সাংবাদিকেরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।মানিকগঞ্জ সাংবাদিক সমিতি কার্যালয় চত্বর থেকে বেলা ১১টার দিকে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে তাঁরা মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সভাপতি সাব্বিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরতাজ আলম, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম ছারোয়ার, কোষাধ্যক্ষ বিপ্লব চক্রবর্তী প্রমুখ।