সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যমের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ছবি: প্রথম আলো।
গণমাধ্যমের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ছবি: প্রথম আলো।

সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, রুহুল আমিন গাজী, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রফিকুল হক প্রমুখ।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা গণমাধ্যমের কর্মীদের ওপর হামলা বন্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান। একই সঙ্গে পেশাগত কাজের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সব মহলের সহযোগিতা চেয়েছেন তাঁরা।