সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে সহিংস ঘটনা ও স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিকেরা খাগড়াছড়ি প্রেসক্লাব থেকে মৌন মিছিল নিয়ে শাপলা চত্বরে জমায়েত হন। সেখানে তাঁরা মানববন্ধন করেন। এ কর্মসূচিতে খাগড়াছড়ি জেলা সদরে কর্মরত সাংবাদিক ছাড়াও পানছড়ি ও দীঘিনালা প্রেসক্লাবের সদস্যরাও অংশ নেন। এরপর খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে একটি প্রতিবাদ সভা হয়।রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি-আদিবাসী সংঘর্ষের প্রতিবাদে ইউপিডিএফের ডাকা অবরোধ কর্মসূচি পালন করার সময় গত ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদরে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন ঘটনাস্থলে দায়িত্ব পালন করার সময় কয়েকজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন।সভায় বক্তারা ওই দিন সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, ‘আমরা শান্তি ও সম্প্রীতির পক্ষে; সন্ত্রাসের বিপক্ষে। ওই দিনের ঘটনার ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’