সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলমসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে গৌরনদী, আগৈলঝাড়া ও কালকিনি উপজেলার সাংবাদিকেরা মিছিল ও সমাবেশ করেছেন। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০টায় মিছিল বের হয়।মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে গৌরনদী প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জহুরুল ইসলাম, খোন্দকার মনিরুজ্জামান, আসাদুজ্জামান, মনীষ চন্দ্র বিশ্বাস, সাইফুল ইসলাম, ফেরদৌস মোল্লা, আজাদ রহমান, শামীম খোন্দকার আহমেঞ্চদ, সালাউদ্দিন মামুন প্রমুখ।বক্তারা ১০ নভেম্বর খায়রুলসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম। কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অনিয়ম, দুর্নীতি ও তাঁর অনুগতদের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর প্রথম আলোয় ছাপা হওয়ায় ১০ নভেম্বর সন্ত্রাসীরা খায়রুল আলমকে রক্তাক্ত জখম করে। এ সময় তারা স্থানীয় আরও কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায়।