সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গতকাল রোববার দুুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে সাংবাদিক সমিতি। মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।শ্রেণীকক্ষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত রুবেল দে নামের ছাত্রলীগের এক কর্মীকে দুই দিনের মধ্যে বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে স্মারকলিপি দিয়েছে সমিতি। এদিকে সাংবাদিকের ওপর হামলাকারী রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রক্টর কার্যালয়।বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীকে মারধর করার ঘটনা খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িত রুবেল দেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে হবে।